ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সরদার মশিয়ারকে সংবর্ধনা প্রদান

admin
January 1, 2020 11:07 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার পর সম্প্রতি তালা উপজেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ সাফল্যর জন্য বুধবার (১ জানুয়ারি) বিকালে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। গাজী জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ এনামুল ইসলাম, লায়লা পারভীন সেজুঁতি, আলাউদ্দীন জোয়ার্দ্দার ও শেখ ইয়াকুব আলী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন এমএ হাকিম, জাহিদ হোসেন বাপ্পী, শফিকুল ইসলাম, শাহাবুদ্দীন বিশ্বাস, মোড়ল সিরাজুল ইসলাম, দেবাশীষ দাস, মুজিবুর রহমানসহ তালা প্রেসক্লাবের সকল কর্মকর্তা-সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীমহল। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।