ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছাত্র দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও সভা

admin
January 1, 2020 10:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের আমতলা মোড় এলাকায় অনুষ্ঠিত কেককাটা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রনি। যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদলের জেলা সভাপতি আবু জাহিদ ডাবলু, সেক্রেটারি হাফিজুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহŸায়ক এহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সোহেল আহমেদ মানিক, কাউন্সিলার শফিকুল আলম বাবু, আনারুল ইসলাম, সাইফুল ইসলাম বাবলু, হযরত, ফারুক, রবিউল ইসলাম, জাম্বু, কমল ফকির, সুমন, সুমন রহমান, সোহেল রানা, অর্ঘ, সাইফুল, মহিউদ্দীন, মামুন, মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার আমাদের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে। এছাড়া দেশে গণতন্ত্র হত্যা করেছে। দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল মাঠে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।