ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

admin
December 31, 2019 10:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আগরদাড়ি ইউনিয়নের বাগডাঙ্গী তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরার শহরের গাঁ ঘেঁষা আগরদাঁড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গা-বকচরা সংলগ্ন ডিঙ্গেরালী ও চাতরার বিলে প্রায় ৩ হাজার একর কৃষি জমি প্রাকৃতিক কারণে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি মনুষ্য সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ী জলবদ্ধতার কবলে পড়ে আছে। স্থায়ী জলাবদ্ধতার কারণে কৃষকরা সেখানে ফসল ফলাতে পারছেন না। এতে করে অত্র এলাকার দেড় হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হচ্ছেন। পানি নিষ্কাশনের কোন পথ না রেখেই অপরিকল্পিত মৎস্য ঘের করার কারণে এই শীতের মৌসুমেও এখানকার মানুষের জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে। অনেকেই কাজ না পেয়ে অন্য জেলায় বা ইটভাটায় কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। তাই অত্র এলাকার দেড় হাজার মানুষের রুটি রুজির কথা চিন্তা করে বক্তারা অবিলম্বে উক্ত বিলের পানি নিষ্কাশনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।