শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ডিআরআরএ-এর আয়োজনে জেলা পর্যায়ে বিএনইএফ-এর কর্মকর্তাদের সাথে ডিআরআরএ এর প্রতিনিধিদের সমন্বয় সভা-২০১৯অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শংকর দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনএফই শ্যামনগরের প্রোগ্রাম অফিসার মো: আবু মুছা। তিনি বক্তব্যে বলেন, সরকারি ভাবে প্রকল্পের জরিপ কার্য শ্যামনগর এলাকায় শুরু করা হয় নি। তবে অন্যান্য উপজেলায় জরিপ কার্য শেষ হয়েছে। প্রকল্প অধিদপ্তরের পক্ষ হতে ডিআরআরএ-এর কর্মসূচীর সাথে সম্পৃক্ততা রাখতে সব রকম সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন। ৮-১৪ বছর বয়সের সকল শিশু (নিরক্ষা শিশুদের) যাতে সম্পৃক্ত হতে পারে এ জন্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। যেহেতু সরকার ৮-১৪ বছর বয়সের নিরক্ষা শিশুদের জন্য প্রকল্প হাতে নিয়েছে। সে হিসাবে এনজিওদের সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে সম্ভব না। ডিআরআরএ-কে এমন প্রকল্প হাতে নেওয়ার জন্য ধন্যবাদ জানান ও সরকারের কর্মকান্ডের সাথে জড়িত থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরআরএ-এর সৈয়দ আজাদ আলী, সফুরা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরআরএ সমন্বয়কারী দেবাশিস ঘোষ।
