ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

admin
December 31, 2019 10:21 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাড়–খালীর কৃতি সন্তান প্রকৌশলী মো. খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাদ রাজা, আব্দুল কাদের, মো. লুৎফর রহমান, নুরুল হক, সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ সিদ্দিক, মোতাসসিন বিল্লাহ, গনেশ, ইউপি রাবেয়া পারভীন, ডা. তৌফার, ডা. সন্তোষ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।