ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ফলাফল প্রকাশ

admin
December 31, 2019 10:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের শত ভাগ পাশ করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে উৎসাহ- উদ্দীপনায় প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক মো. তৈয়েবুর রহমান, নাজমুন লাইলা, সাবিনা শারমিন, শাহিনা পারভীন, নাজমা খাতুন, কবির আহমেদ, শামীম পারভেজ, নওরোজ, ফারুক আহম্মেদ প্রমুখ। এসময় ৩য় শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া এবছর জেএসসি পরীক্ষার ফলাফলে ১৩২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শত ভাগ পাশ করার গৌরব অর্জন করে। এর মধ্যে এ প্লাস ৬ জন, এ ৪০ জন, এ মাইনাস ৩২ জন, বি ৩০ জন, সি ২৩ জন এবং ডি ১ জন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আক্তারুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।