ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জেএসসি, পিইসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার জেএসসি ৯৪.৯৫%, জেডিসি ৯৩.২৭%, পিইসি ৯৮.৬০%, ইতেদায়ী ৯৯%

admin
December 31, 2019 10:03 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: সারা দেশের সাথে এক যোগে দেবহাটায় জেএসসি, পিইসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সারা দেশের ন্যায় দেবহাটায় জেএসসি, জেডিসি, পিইসি ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর জেএসসিতে পাশের হার ৯৪.৯৫%। জেএসসি পরীক্ষায় ১৫৪৭জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। যার মধ্যে ১৪৬৯জন শিক্ষার্থী পাশ করে। এর মধ্যে এ+ পেয়েছে ৫২ জন, এ গ্রেড ২৩৪, এ- ২২৮, বি ২৯৭, সি ৬০০ এবং ডি ৮৪জন পরীক্ষার্থী। জেডিসিতে পাশের হার ৯৩.২৭%। জেডিসি পরীক্ষায় ৩৪২জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। যার মধ্যে ৩১৯জন শিক্ষার্থী পাশ করে। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৩২জন, এ- ৮২, বি ১১৩, সি ৮৫ এবং ডি ৫জন পরীক্ষার্থী। একই সাথে পিইসিতে পাশের হার ৯৮.৬০%। এবছর পিইসি পরীক্ষায় ১৭৮৮জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। যার মধ্যে অনুপস্থিত ২২জন। পাশ করেছে ১৭৬৬ জন। এর মধ্যে এ+ পেয়েছে ২৮২ জন, এ গ্রেড ৬৯৫, এ- ৩৩০, বি ২২৬, সি ১৯১ এবং ডি ১৭জন পরীক্ষার্থী। ইবতেদায়ীতে পাশের হার ৯৯%। এবছর ইবতেদায়ী পরীক্ষায় ৩০৪জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। যার মধ্যে বরখাস্ত ও অনুপস্থিত ৫০জন। পাশ করেছে ২৫৪ জন। এর মধ্যে এ+ গ্রেড পেয়েছে ৩জন, এ গ্রেড ২৫, এ- ২৮, বি ৪৬, সি ১০১ এবং ডি ৪৯জন পরীক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।