আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩১৬ শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন এবং পাশের হার ৯৬.৬৩%। জিপিএ তে এগিয়ে মেয়েরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষায় উপজেলায় ৩৮২৫ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত ছিল। সকল বিষয়ে ৩৭৫৪ জন পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৫২৮ জন। পাশের হার ৯৬.৬৩%। জিপিএ ৫ পেয়েছেন বালক ১৫৩ ও বালিকা ১৬৩ মোট ৩১৬ জন। জিপিএ ৪- ১১৬৩, জিপিএ ৩.৫- ৬৪৫, জিপিএ ৩- ৫৮৫, জিপিএ ২- ৭২৫ ও জিপিএ ১- পেয়েছে ১৯৪ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
