ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

“আওয়মী লীগের অফিস নির্মাণে জমি দিলেন এমপি রুহুল হক, ভিত্তি প্রস্তর উদ্বোধন”

admin
December 31, 2019 9:43 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাট খোলার দক্ষিণ পার্শ্বে ডা: রুহুল হক এমপি’র নিজস্ব ৩ শতক জায়গার উপর তিন তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৬নং নলতা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন পাড়’র সঞ্চালনায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় ভিত্তি প্রস্তর উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মো: এনামুল হোসেন ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন পাড়, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোলায়েম, আব্দুল্লাহ মোড়ল, গোলাম মহিউদ্দিন, মো. ইব্রাহীম খলিল, মো. আব্দুর রহিম, মো. সিরাজুল ইসলাম পাড়, প্রভাষক ও মো. মনিরুজ্জামান (মহসিন), মো.শমসের আলী, জি এম সাইফুল ইসলাম, মো. ফিরোজ হোসেন, মো. সাইদুল ইসলাম সরদার, সাইফুল ইসলাম পাড়, জাহাঙ্গীর হোসেন, মো. জামাল উদ্দিন, স্বপন কুমার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। অধ্যাপক ডা: আফম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসেবে মসলা ঢেলে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাবিবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।