ঢাকাMonday , 30 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁকাল চেকপোস্ট থেকে মাছসহ ২ চোরাকারবারি আটক

admin
December 30, 2019 9:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে অবৈধভাবে ট্রাক ভর্তি ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ আনার সময় সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে দুই চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে তাদের আটক করা হয়।
আটক দুই চোরা কারবারি হলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মামুনুর রশিদ (২৮) ও শ্যামনগর উপজেলার নকিপুর দেবলা গ্রামের নুর সালাম গাজীর ছেলে আকবর হোসেন (২৩)। এ ঘটনায় আটক দুই চোরা কারবারিসহ আমদানি কারক প্রতিষ্ঠান আশিক এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আলফেরদাউস আলফা ও ইশা-তিশা ট্রান্সপোর্ট এজেন্সি মালিকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে। বিজিবি জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভোমরা স্থল বন্দর দিয়ে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রজাতির মাছ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন গাজীপুর বিওপির কমান্ডার হাবিলদার মহসিন আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার উপর থেকে একটি আইচার ট্রাকসহ দুই চোরা কারবারিকে আটক করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। বিজিবি আরো জানায়, জব্দকৃত ট্রাকসহ ভারতীয় মাছের মূল্য ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা। এদিকে, এ ঘটনায় গাজীপুর বিওপির কমান্ডার হাবিলদার মহসিন আলী বাদী হয়ে উপরোক্ত আটক দুই চোরাকারবারিসহ আমদানি কারক প্রতিষ্ঠান আশিক এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আলফেরদাউস আলফা ও ইশা-তিশা ট্রান্সপোর্ট এজেন্সি মালিকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন। বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।