ঢাকাSunday , 29 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ডা. প্রতাপ ঘোষের একাদশ স্মরণ সভা

admin
December 29, 2019 10:14 pm
Link Copied!

পাটকেলঘটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. প্রতাপ ঘোষের একাদশ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন সাতক্ষীরা শাখার আয়োজনে পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমারের পরিচালনায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলক কুমার পাল, অধ্যাপক আসাদুল হক, অধ্যাপক নাজমুল হক, জাকির হোসেন, আদিত্য মল্লিক, বিধান চন্দ্র দাশ, তপন কুমার পাল প্রমুখ। এর আগে শিখা প্রজ্বলন ও উদ্বোধনি সঙ্গীত আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর… পরিবেশন ও স্মরণ সভার সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার রায়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।