দেবহাটা প্রতিনিধি: ডিআরআরএ’র উদ্যোগে এসএইজ, ডিপিও ও ইউথ গ্রুপ ফরমেশন এবং ফাংশনিং বিষয়ক টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর দিনব্যাপী এ প্রশিক্ষণ নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা (এনইউএস)’র আয়োজনে এবং ডিআরআরএ’র সহযোগিতায় নারীকণ্ঠ উন্নয়ন সংস্থার বেজোরআইট অফিস কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিআরআরএ’র ডিএম জিএম আনজির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর এসএম মুজিবর রহমান, কমিউনিটি মবিলাইজার সুবর্ণা পারভিন, হিসাব রক্ষক শিমুল গায়েন। টিওটি প্রশিক্ষণে এসএইজ, ডিপিও ও ইউথ গ্রæপ সদস্যরা বিভিন্ন বিষয়ে ধারণা পেয়ে দলীয় ভাবে গ্রæপ ফরমেশন এবং ফাংশনিং বিষয়ে জ্ঞান অর্জন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
