ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা কিন্ডার গার্টেনের বার্ষিক ফল প্রকাশ

admin
December 28, 2019 7:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিশু বিদ্যাপীঠ সাতক্ষীরা কিন্ডার গার্টেন (২০১৯)’র ২৩তম বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৮শে ডিসেম্বর) এ ফল প্রকাশ করেন প্রতিষ্ঠাতা হেড টিচার রফিকুল হাসান। ফল প্রকাশের পূর্বে স্বাগত বক্তব্যে তিনি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২৩ বছর পার করে ২ যুগে পদার্পণ করেছে। যার ফলশ্রæতিতে সাতক্ষীরা কিন্ডার গার্টেনের এক সময়ের কচি কাচারা আজ দেশ সেবায় নিয়োজিত। যার মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, সরকারী-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। আমাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় হল সকলের প্রচেষ্টায় সাতক্ষীরা সরকারী বয়েজ ও গার্লসে ৩য় শ্রেণিতে মেধা তালিকায় ১৫০ এর অধিক ছাত্র-ছাত্রী ভর্তি যুদ্ধে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। বিদ্যালয়ের সিনিয়র টির্চার আমিরুল ইসলামের সহযোগিতায় ও যার অগ্রণী ভূমিকা না বললেই নয় সেই রাফিজা খাতুনের সঞ্চালনায় প্লে, কেজি, কেজি ওয়ান, কেজি টু বার্ষিক ফলাফল প্রকাশ ছাড়াও তৃতীয় শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। যারা এ বছর প্লে থেকে কেজি শ্রেণিতে ১ম স্থান অর্জন করেছে মল্লিক শাহী তাহমীদ, ২য় স্থান আবরার আহমেদ আরাফ, ৩য় স্থান আবু সিয়াম। এছাড়া কেজি থেকে কেজি ওয়ানে ১ম রাজিন আরেফিন, ২য় স্পর্শ সানা, ৩য় জাফরিন জান্নাত এবং কেজি ওয়ান থেকে কেজি টু’তে, ১ম হয়েছে টি আর জারিফ, ২য় রাজিবুল ইসলাম, ৩য় শামীমুল এহসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।