ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

admin
December 28, 2019 9:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সকাল থেকে হালকা বাতাস ও হাড় কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, শনিবার সকালে সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, ঠান্ডাজনিত কারণে শিশুরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি বেড়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, শীতের তীব্রতায় ভাইরাসজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। তাই শিশুদের প্রতি বিশেষ যতœ নিতে হবে। তিনি আরও বলেন, বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।