শ্যামনগর অফিস: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্থদের মাঝে শ্যামনগরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রিপল-তাঁবু বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নওয়াবেঁকী হাইস্কুল মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিয়নের আয়োজনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এ্যান্ড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পদ্মপুকুর ও গাবুরার ৩৫৪ জনের মাঝে ২৯টি তাঁবু ও ৩২৫টি ত্রিপল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ড সোসাইটির কার্যকরী সদস্য হারুন-অর-রশিদ, শেখ তৌহিদুর রহমান ডাবলু, ইউনিট অফিসার ওবায়দুল ইসলাম, যুব সদস্য সাজেদুল হক সাজু প্রমুখ। প্রচন্ড শীতে এ ধরনের সাহায্য পাওয়ায় ভুক্তভোগীরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
