ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বখাটেদের হামলায় ১ যুবক মারাত্মক আহত

admin
December 28, 2019 7:46 pm
Link Copied!

শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে উচ্ছৃঙ্খল বখাটে ও নেশাগ্রস্তদের হামলায় ইয়াছিন আরাফাত (২৬) নামে ১ যুবক মারাত্মক আহত হয়েছে। সে কাশিমাড়ী গ্রামের রাজগুল মোল্যার ছেলে। এ ঘটনায় ইয়াছিন আরাফাত শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছেন। এজাহার সূত্রে প্রকাশ, গত ২৭ ডিসেম্বর কাশিমাড়ী মহিলা মাদ্রাসার সামনে রওশান আলীর মুদির দোকানে ইয়াছিন আরাফাত বসেছিল। পূর্ব শত্রæতার জেরে জয়নগর গ্রামের রবিউল, আল-আমিন, শরিফুল, আ: সামাদ, আজহারুল, আব্দুল্যাহসহ অজ্ঞাত নামা ৫/৭ জন বখাটে এক যোগ হয়ে ইয়াছিন আরাফাতকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত হয়। তারা এলোপাথাড়ি ভাবে লোহার রড ও হাতুড়ি দ্বারা পিটিয়ে ইয়াছিন আরাফাতকে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। স্থানীয়রা ইয়াছিন আরাফাতকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।