ঢাকাSaturday , 28 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমদকে সংবর্ধনা প্রদান

admin
December 28, 2019 9:36 pm
Link Copied!

পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুরিয়ায় জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও দেবহাটার কৃতি সন্তান মুনসুর আহমেদকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ফেয়ার মিশনের আয়োজনে পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে তাকে গণ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. সম গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।