কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি মুকুন্দ কুমার মন্ডলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সভাপতি দেবী রঞ্জন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, মাওলানা এরশাদউল্যাহ, বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, শামসুর রহমান, শিক্ষক শচীন্দ্র নাথ মন্ডল, গাজী নুরুল হক বাচ্চু, আব্দুল ওহাব গাজী, মজিবার মোল্যা, আব্দুল হালিম, মাস্টার আব্দুল জব্বার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
