ঢাকাFriday , 27 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দল জামালনগরে শুভ বড়দিন উপলক্ষে আলোচনা সভা/সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
December 27, 2019 9:30 pm
Link Copied!

বড়দল (আশাশুনি)প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগরে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন ও নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলার বড়দল ইউনিয়নে জামালনগর ক্যাথলিক গির্জা মন্দির চত্বরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জামালনগর ক্যাথলিক মিশন কমিটির আয়োজনে, কমিটির সভাপতি মাস্টার লালন সরকারের সার্বিক পরিচালনায় অতিথি ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুম্ভজিৎ মন্ডল, আশাশুনি থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সালাম, বড়দল ইউ’পি চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা, ঢালী সামসুল আলম, শুবব্রত কুমার মন্ডল, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র মন্ডল, পউল সরকার, মহসিন আলম লিটন, নাহিদ রানা বাবু, আবু রায়হান সুমন, সাংবাদিক এস এম শরিফসহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও খ্রিস্টান ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।