পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাইগুনি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে বাইগুনি প্রাইমারি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮ দলীয় খেলায় প্রধান অতিথি ছিলেন তালা পাটকলঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, শেখ সানজিদুল হক ইমন, সাংবাদিক আল মামুন, সাংবাদিক অমিত কুমার, সরুলিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টুটু, ব্যবসায়ী রজত হাজরা প্রমুখ। ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন রূপায়ণ হাজরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
