ঢাকাThursday , 26 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে মৎস্য ঘেরে বৃহৎ আকৃতির কাঁকড়া; ইউএনও’র কাছে হস্তান্তর

admin
December 26, 2019 9:33 pm
Link Copied!

এস এম মোস্তফা কামাল, শ্যামনগর: শ্যামনগরে শেখ আফজালুর রহমানের জমিতে চিংড়ি চাষি মহাসিন হুদা বিরল অলিভিসিয়া প্রজাতির ২ কেজি ১শত গ্রাম ওজনের একটি বৃহৎ কাঁকড়া পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রমজাননগর সোরা গ্রামে মৎস্য ঘেরে এ কাঁকড়াটি পাওয়া যায়। এ বৃহৎ কাঁকড়াটি পাওয়ার সংবাদে এলাকার অনেকে একনজর দেখার জন্য আসেন। পরে কাঁকড়াটি সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ফিস মিউজিয়ামে সংরক্ষণের জন্য সাংবাদিক ইঞ্জিনিয়ার শেখ আফজালুর রহমান ও মহাসিন হুদার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ। কাঁকড়াটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।