ডেস্ক রিপোর্ট: তিন ব্যক্তির সু-চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে এই চিকিৎসা সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে পাটকেলঘাটার শেখ আহসান আলী শিমুল দীর্ঘদিন যাবৎ পায়ের সমস্যা নিয়ে চিকিৎসাধীন আছেন। শিমুলের সু-চিকিৎসার জন্য তার বাবা শেখ আশরাফ আলীর হাতে আট হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ির বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে আট হাজার টাকা ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শ্যামনগরের আবাদ চন্ডীপুর গ্রামের আসমা বেগমের সু-চিকিৎসার জন্য তার পরিবারের কাছে পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
