ঢাকাWednesday , 25 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সম্পত্তি দখলের উদ্দেশ্যে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
December 25, 2019 8:57 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী নেছারুল্লা আল মামুন ও ভূমিদস্যু আতিয়ার কর্তৃক ভাঙচুর এবং খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত গোলাম বারি বিশ্বাসের ছেলে রুহুল কুদ্দুস। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পৈতৃক সূত্রে ৯৯৯ খতিয়ানে শ্রীরামপুর মৌজায় ৫২৯২ দাগে ও ২৭২/১ খতিয়ানে মোট ৩৬ শতক সম্পত্তিতে বসত বাড়ি, দোকানপাট নির্মাণ করে দীর্ঘ ৩০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু ভূয়া দলিল সৃষ্টি করে একই এলাকার মৃত তোফাজেল মোড়লের ছেলে সন্ত্রাসী নেছারুল আল মামুন ও মৃত. আব্দুল বিশ্বাসের ছেলে জাল জালিয়াতির হোতা এবং ভুয়া কাগজপত্র সৃষ্টিকারী আতিয়ার সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ ঘটনায় আমি উচ্চ আদালতে একটি মামলা দায়ের করি। এছাড়া সম্পত্তির উপর ১৪৫ ধারায় মামলা দায়ের করি। আদালত ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সদর থানা পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু পর সম্পদ লোভী নেছারুল আল মামুন ও ভূমিদস্যু আতিয়ার আদালতের সেই নির্দেশ অমান্য করে আমার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি ও দোকানপাট, ঘরবাড়ি তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে ভাঙচুর, বাড়িতে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে এবং নাশকতা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে। এমতাবস্থায় তিনি (রুহুল কুদ্দুস) সন্ত্রাসী নেছারুল আল মামুন ও ভুমিদস্যু আতিয়ার এর কবল থেকে তার পৈতৃক সম্পত্তি রক্ষাসহ উক্ত দুই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।