ঢাকাWednesday , 25 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়

admin
December 25, 2019 9:33 pm
Link Copied!

শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এর আয়োজনে নবাগত এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫ টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী বলেন, বাল্য বিবাহ, অবৈধভাবে বালু উত্তোলন ও ভূমি সংক্রান্ত বিষয়ে সরকারী নির্দেশনা মোতাবেক কাজ করতে ইচ্ছুক। সরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা যৌথ সহযোগিতায় কাজ করলে শ্যামনগরকে দ্রæত এগিয়ে নেওয়া যাবে। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনসহ কর্তব্যরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকীকে শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।