নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে র্যাবের অভিযানে সাড়ে ১৬ লিটার দেশীয় মদসহ নবাব আলী মোড়ল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের হযরত আলী মোড়লের ছেলে। থানার উপ-পরিদর্শক (পিএসআই) ফকির জুয়েল রানা জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে র্যাব-৬ এর একটি দল উপজেলার কাঁকশিয়ালী ব্রিজ সংলগ্ন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সাড়ে ১৬ লিটার দেশীয় মদসহ নবাব আলীকে আটক করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
