ডেস্ক রিপোর্ট: ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোজেক্টের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর হাসপাতালের ডা: নাজমুন নাহার, পলাশ কুন্ড, জোসনা বেগম প্রমুখ। বক্তারা এ সময় নারীদের ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
