ঢাকাTuesday , 24 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় “আমরা বাল্য বিবাহ করব না” শীর্ষক অনলাইন ক্যাম্পেইন বিষয়ের উপর শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

admin
December 24, 2019 8:48 pm
Link Copied!

রাকিবুল ইসলাম: “আমরা বাল্য বিবাহ করব না” শীর্ষক অনলাইন ক্যাম্পেইন বিষয়ের উপর শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স ও সেভ দ্যা চিলড্রেন এর আয়োজনে মঙ্গলবার বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্যা সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত শেয়ারিং মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ১৫ থেকে ২৫ বছর বয়সী কিশোর কিশোরীরা ইতিমধ্যে “আমরা বাল্য বিবাহ করব না” মর্মে অনলাইন ক্যাম্পেইন ফেসবুক পেইজে ৫হাজার গুগল ফরম পূরণ করেছে। যা বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রনী ভুমিকা পালন করবে বলে জানান বক্তারা। তারা এ সময় যার যার অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করার আহবান জানান। উক্ত শেয়ারিং মিটিং এ সাংবাদিক, সরকারি কর্মকর্তা, এনজিও, কিশোর কিশোরী ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।