ঢাকাTuesday , 24 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন জেলায় শ্রেষ্ঠ

admin
December 24, 2019 9:12 pm
Link Copied!

শ্যামনগর অফিস: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর আওতায় শ্যামনগরের উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মনোনীত হয়েছেন। গত সোমবার সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। শ্যামনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: সোহাগ হোসেন শ্যামনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সরকারি নির্দেশনা অনুসারে নিরলস ভাবে কাজ সুসম্পন্ন করায় তিনি খ্যাতি অর্জন করেন। তাছাড়া তিনি শিশুদের নৈতিক শিক্ষা অর্জনে সততা স্টোর স্থাপন, মা ও অভিভাবক সমাবেশে আলোচনা, হোম ডিজিটের মাধ্যমে ঝড়ে পড়া রোগা শিশুর খাদ্য ও পুষ্টি সচেতনতা বিষয়ক অবহিত করণ সভা, এস,এম,সিতে উদ্বদ্ধ করণ, স্টোক হোল্ডারদের দ্বারা বিদ্যালয়ের উন্নয়ন সভা, সুন্দর হাতের লেখা ও বই পড়া প্রতিযোগিতা সহ সরকারি নির্দেশনা অনুসারে বিভিন্ন তদন্ত সম্পন্ন করেন। সকল কর্ম করে সকলের নিকট প্রশংসিত হয়ে ওঠেন সোহাগ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি লাভ করার পর তিনি প্রাথমিক শিক্ষা বিভাগে যোগদান করেন। ভবিষ্যতে কোমলমতি শিক্ষা নিশ্চিত করনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের কৃতি সন্তান। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সকল উপজেলার সহকারী শিক্ষা অফিসারদের তথ্য পর্যালোচনাকালে সোহাগ হোসেন শ্রেষ্ঠত্ব লাভ করেন। তিনি জেলার শ্রেষ্ঠ হওয়ায় শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মো: আক্তারুজ্জামান মিলন, শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সেক্রেটারি সিরাজুল ইসলাম হেলাল, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, সেক্রেটারি দেলওয়ার হোসেনসহ সুশীল সমাজের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।