ঢাকাTuesday , 24 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বিআরডিবি চেয়ারম্যান মশিয়ারের ৭১ স্মৃতি পদক লাভ

admin
December 24, 2019 9:13 pm
Link Copied!

কলারোয়া অফিস: কলারোয়ায় মশিয়ার রহমান বাবুকে ‘৭১ স্মৃতি পদকে ভূষিত করেছে ‘৭১ স্মৃতি সংসদ। উপজেলার কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান ‘৭১ স্মৃতি সংসদ ঢাকা কর্তৃক তৃণমূল সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ৭১- স্মৃতি পদক পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান এবং কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যা. এম,এ কালাম। এছাড়া স্থানীয় কাজিরহাট আওয়ামী লীগ অফিসে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অ্যাড. আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন উপস্থিত থেকে অভিনন্দন জানিয়েছেন এবং কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, বিআরডিবি’র সকল কর্মকর্তা এবং সমবায়ীগণও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য ৭১ স্মৃতি সংসদ আগামীতে ও সাংগঠনিক দক্ষতা নিয়ে সমাজ সেবার এই ধারা অব্যাহত রাখার জন্য গত ১৯ ডিসেম্বর তাকে ‘৭১ পদকে ভূষিত করে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।