বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিদ্যালয় মিলনায়তনে ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ’র সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী। প্রধান শিক্ষক বাবু পংকজ কুমার রায় ফল ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর কবীর, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল হাকিম, এফপিআই জিল্লুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক বেলাল হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবু বাক্কার সিদ্দিক, শুশান্ত মন্ডল, মনিরুল ইসলাম, ছফেদ আলী মোল্লা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
