ঢাকাSunday , 22 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিব বর্ষ উদযাপনের ক্ষণ গণনা উপলক্ষে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

admin
December 22, 2019 9:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মুজিব বর্ষ উদযাপনে ২০২০ সালের ১০ জানুয়ারি শুরু হবে ক্ষণ গণনা। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই অনুষ্ঠান মালার ১ম পর্বে রয়েছে, ১০ জানুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং, এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহীর আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, ক্ষণ গণনা যন্ত্র স্থাপন, আলোচনা সভা ও বিজয় ফুল প্রদর্শনী। অনুষ্ঠানমালার ২য় পর্বে রয়েছে দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণ গণনার উদ্বোধনি অনুষ্ঠান সম্প্রচার এবং সন্ধ্যায় আতশবাজি প্রদর্শনী। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় এই অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়েছে। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, এডিএম আবু সাইদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ জেলার প্রত্যেক সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, মুজিব বর্ষ উদযাপন কোন একক সংস্থার কর্মসূচি নয়, এটা জেলা বাসী তথা দেশবাসীর কর্মসূচি। এসময় বর্ণাঢ্য আয়োজনে মুজিব বর্ষ উদযাপনে সকলকে সক্রিয়ভাবে অংশ গ্রহণের আহŸান জানান তিনি। সভায় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জাতির পিতার জন্ম শত বার্ষিকী উদযাপনে ক্ষণ গণনার অনুষ্ঠানে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি প্রত্যাশা করি। এ উদযাপন জাতির জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।