ঢাকাSaturday , 21 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হাড় কাঁপানো শীতে জনজীবন বির্পযস্ত : আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

admin
December 21, 2019 10:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: হাড় কাঁপানো শীতে সাতক্ষীরার জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে কাহিল হয়ে পড়েছে জেলার মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার বিস্তীর্ণ অঞ্চল। তবে জেলায় ছিন্নমূল মানুষের অবস্থা খুবই অসহনীয়। ছিন্নমূল মানুষেরা গরম কাপড়ের অভাবে প্রচন্ড শীত ভোগ করছে। লতা পাতা দিয়ে আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন। সরকারি এবং বেসরকারি পর্যায়ে এখনও শীতার্তদের মাঝে তেমন কোন গরম কাপড় বিতরণ করা হয়নি বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি গরম কাপড় বিতরণে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, শনিবার সাতক্ষীরায় সবনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে রোটা ভাইরাস জনিত ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়তে থাকে, সাধারণত শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। তাই শিশুদের প্রতি বিশেষ যতœ নিতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।