ডেস্ক রিপোর্ট: মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পেশাদার গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, জেলার প্রতিটি ডিপার্টমেন্টেকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজে গিয়ে বিআরটিএ’র নিয়মকানুন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। উপজেলায় উপজেলায় যোগ্য ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করার ব্যবস্থা করা হবে। এ সময় তিনি ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ নিয়ে দায়িত্বশীলতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন। সভায় চিকিৎসক, বিআরটিও ও পুলিশ কর্মকর্তা এবং পেশাদার ড্রাইভাররা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
