দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডিআরআরএ’র উদ্যোগে স্টাফদের এসএইচজি, ডিপিও এবং ইউথ গ্রæপ ফরমেশন ও ফাংশনিং এর উপর টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডিআরআরএ’র বাস্তবায়নে সংস্থার হাদিপুর ট্রেনিং সেন্টারে লিলিয়ানা ফন্ড্স’র সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ২৫জন অংশ গ্রহণ করেন। এতে ট্রেনার ছিলেন ডিআরআরএ’র ডিএম জি,এম আনজির হোসেন, প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষ। উপস্থিত ছিলেন সিবিআইডি প্রকল্পের উপজেলা সুপারভাইজার খুদিস্তা কম্রিয়ান বানু ও সার্বিক সহযোগিতায় ছিলেন পিটিএ প্রতাপ কুমার পাল। এসময় প্রতিবন্ধীদের বিভিন্ন অধিকার ও ডিআরআরএ’র স্টাফ, ইউথ গ্রুপের করণীয় সহ বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
