ঢাকাSaturday , 21 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করলেন বিচারপতি আশরাফুল কামাল

admin
December 21, 2019 9:57 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘নদীগুলোর প্রাণ আছে, নদীকে হত্যা আমাদের হত্যা করার সামিল’ শীর্ষক রায় প্রদানকারী হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল প্রাণ সায়ের খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেওয়ায় নতুন মাত্রা পেল ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন কর্মসূচি। বিচারপতি আশরাফুল কামাল প্রাণ সায়ের খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের এই মহতী উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করেন। সেই সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, এমন মহতী উদ্যোগের মাধ্যমেই সারা দেশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে এবং সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা বড়বাজার থেকে প্রাণ সায়ের খাল পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযান শুরু হয়।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালসহ পৌর মেয়র তাজকিন আগমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছা সেবী সংগঠন, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ এই কাজে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।