ঢাকাSaturday , 21 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

admin
December 21, 2019 10:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার লাল-সবুজ যুব সংঘ’র আয়োজনে কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এ খেলাটি অনুষ্ঠিত হয়। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতে ফাইনাল খেলায় বাবু ও মিয়ারাজ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়াছিন ও মুন্না জুটি। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ইয়াছিন হোসেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদ, ছাত্রনেতা শেখ রাকিব ইয়াছির রাসেল প্রমুখ।
লাল-সবুজ যুব সংঘ’র সভাপতি শেখ ফিরোজ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় খেলা পরিচালনা করেন কালিগঞ্জ মডেল পলিটেকনিক’র অধ্যক্ষ মো: হাসানুজ্জামান, সহকারী ছিলেন শেখ ইব্রাহিম ও সেলিম হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নাহিদ হাসান, শেখ আবুল হোসেন, শেখ মোমিন হোসেন, আল-আমিন, মাহিম আহমেদ, আমিনুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুর রহমান, ফারুক হোসেন, মো: হোসাইন, মোস্তাফিজুর রহমান, শেখ তুষায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।