ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিবি হসপিটালের উদ্যোগে আন্ত:কক্ষ বাৎসরিক প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সিবি হসপিটালের গাড়ি পার্কিং এলাকায় খেলাটি অনুষ্ঠিত হয়। ১ম পর্বের খেলায় অতিথি থেকে খেলাটি উপভোগ করেন পরিচালক মনিটরিং এ.কে.এম খালিদুর রহমান, আল ইমরান, ডা. মনিরুল ইসলাম, আব্দুল হান্নানসহ সিবি হসপিটালে দায়িত্বরত চিকিৎসকগণ। ১৬ দলীয় এ খেলায় সালাউদ্দীন রায়হান জুটি বিজয়ী হন। ২য় পর্বে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন ডা. সঞ্জয় কুমার দাশ, ডা. সুমন কুমার দাশ, কাজী কামরুজ্জামান, শেখ এহসান হাবিব অয়ন, রোমিও প্রমুখ। খেলায় স্কোরারের দায়িত্ব পালন করেন মো: তরিকুল ইসলাম ও পরিচালনা করেন মো: শামিম। রাতে আনন্দঘন পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
