বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারনে শহিদুল ইসলাম শহিদ (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামে মাঠের মধ্যে একটি বাগানে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শহিদুল ইসলাম শহিদ উপজেলার যাদবপুর গ্রামের মহারাজ হোসেনের ছেলে এবং পেশায় সে একজন কাঠ মিস্ত্রি। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক ভাবে দীর্ঘদিনের কলহ থাকায় সে এই আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে। শার্শা থানা পুলিশের এসআই দিবাকর মালাকার বলেন, সকালে মরদেহ গাছে ঝুলতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের সুপারিশে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
