দরগাহপুর প্রতিনিধি: আশাশুনির দরগাহপুর প্রেসক্লাবের আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ। সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সদস্য প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, শেখ আরাফাত হোসেন, আবুল হাসান ও মুকুল শিকারী। সভায় পূর্বের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় শেখ হিজবুল্লাহকে আহŸায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান মুকুল, সদস্য মুকুল শিকারি, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, আবুল হাসান ও এস.এম সাইদুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
