ঢাকাWednesday , 18 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হতো : সাতক্ষীরায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

admin
December 18, 2019 9:49 pm
Link Copied!

তালা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তিনি আরো বলেন, দুধে কোন প্রকার ভেজাল মেশানো যাবে না। এজন্য উৎপাদনকারীদের সতর্ক থাকতে হবে। বুধবার বেলা ১১টায় তালা উপজেলা চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন পিলুর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।