ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে বিজয় দিবস পালিত

admin
December 17, 2019 10:53 pm
Link Copied!

সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস পালিত
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় র‌্যালি ও বিকাল ৫টায় আলোচনা সভা পাটকেলঘাটা নীলিমা ইকোপার্কে সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড.শেখ আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন,জেলা কৃষকলীগের সহ সভাপতি অধ্যাপক সম আতিয়ার রহমান, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, প্রধান শিক্ষক বাবলুর রহমান,অ্যাড.কার্ত্তিক চন্দ্র দাস, অধ্যাপক সুব্রত দাশ,মাহবুব হোসেন মিন্টু,ছাত্রনেতা জহুরুল হক,তালা উপজেলা জাসদের সহ সভাপতি জাকির হোসেন, হোসনেয়ারা খানম,আসাদুজ্জামান মিন্টু,আশিকুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন বিশ্বাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।