ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনাসভা অনুষ্ঠিত

admin
December 17, 2019 10:47 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের আমতলা এলাকায় নিরিবিলি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহŸায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সম্পাদক এইচ আর মুকুল, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা মহিলা দলের সম্পাদিকা ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা এ সময় যে সব শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যিনি পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিলেন, বন্দি হয়েছিলেন। দুর্ভাগ্য হলেও সত্য যে তিনি আজ মিথ্যা মামলায় কারাগারে আছেন। আর এই মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং বিএনপিকে নির্মূল করার চেষ্টা চালানো হচ্ছে। বক্তারা এ সময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।