ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবসে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯ টি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, পৌরসভার ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সমীর কুমার বসু, লিটন মীর্জা, পৌর কাউন্সিলার শেখ আব্দুস সেলিম, সৈয়দ রাফিনুর আলী, নারায়ন চন্দ্র, শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ। মহান বিজয় দিবসে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯ টি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত ২ হাজার ৫০টি কম্বল অসহায় শীতার্ত মানুষের মাঝে দেওয়ার লক্ষে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
