আশাশুনির মধ্যম বড়দলে মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মধ্যম বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা। খুলনা বঙ্গবন্ধু পরিষদের দপ্তর সম্পাদক ফরিদুজ্জামান ফরিদের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন- মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভূজিৎ মন্ডল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, মুক্তিযোদ্ধা আকবর আলী গাজী, ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু, সম্পাদক আবু রায়হান সুমন প্রমুখ।
