ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে মহান বিজয় দিবস পালিত

admin
December 17, 2019 10:19 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা শাখা ব্রহ্মরাজপুর কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন ও দৈনিক ভোরের পাতার উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এসময় দেশের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সংগঠনের সভাপতি আবু জাফর মো. ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন ভাইচ চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ডি.বি.ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো.মোমিনুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার প্রমুখ। ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ.বি.এম হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রথম প্রহরে পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেওয়া পরিচালনা করেন মাও. মো. আব্দুল গফুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।