শ্যামনগর অফিস: মহান বিজয় দিবসে নওয়াবেঁকীতে নবীন প্রবীণ প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় নবীন-প্রবীণ প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নবীন প্রবীণদের ক্রীড়া নৈপুণ্যে হাসি-আনন্দে দর্শকের মন মাতিয়ে তোলে। পরবর্তীতে আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন-এনজিএফ নির্বাহী পরিচালক মো: লুৎফর রহমান, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, প্রবীণদের নেতা সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মোজাম, সাবেক সদস্য আ: সাত্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এনজিএফ কর্মকর্তা মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ও আকবর আলী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
