ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমার কিছু নিবেদিত কর্মী প্রয়োজন যারা কাজ করতে আগ্রহী : কালিগঞ্জে মাস ব্যাপী বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধনি অনুষ্ঠানে ইউএনও রাসেল

admin
December 17, 2019 10:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন বে-সরকারি হাসপাতালে প্রচুর পরিমাণ আর্থিক সহযোগিতা করে থাকেন। বারডেম হাসপাতালকে প্রতি মাসে ২ কোটি টাকা দিয়ে সহযোগিতা করে থাকে। ঢাকার বিভিন্ন বে-সরকারি হাসপাতাল আর্থিক সহযোগিতা পায়। যেটি ঢাকার বাইরে অনেকে জানে না। তবে আপনারা চাইলেও ওই সহযোগিতা পেতে পারেন। তার জন্য আপনাদের মুখের কথা খাতায় নিয়ে আসতে হবে। আপনারা নিয়ম মাফিক এপ্লিকেশন করেন অবশ্যই আপনারা সরকারিভাবে সহযোগিতা পাবেন। সরকার প্রতিবছর বিভিন্ন খাতে প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ নিয়ে থাকেন যেগুলো আমি মন্ত্রণালয় থেকে নিয়ে আসতে পারি। তবে তার জন্য আমার কিছু নিবেদিত কর্মী প্রয়োজন যারা কাজ করতে আগ্রহী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কালিগঞ্জের লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল’র আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে মাস ব্যাপী বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজম্মেল হক রাসেল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আসুন আমরা সবাই আজ থেকে প্রতিজ্ঞা করি খাওয়ার আগে সাবান দিয়ে হাত না ধুয়ে খাব না। রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে ঘুমাব। এক গবেষণায় দেখা গেছে, হাত না ধুয়ে খাবার খাওয়ার কারণে মানুষের দেহে ৬০% আর রাতে ব্রাশ না করার কারণে ৩০% রোগ দেখা দিচ্ছে। সুতরাং সুস্থ থাকতে হলে অবশ্যই খাওয়ার আগে হাত ধোয়া ও রাতে ব্রাশ করার বিকল্প নেই।
প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রুহুল আমিন, ডা. এসএম মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওর্নাস অ্যাসোসিয়েশন কালিগঞ্জ শাখার সভাপতি ডা. মিলন কুমার ঘোষ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।