ঢাকাFriday , 13 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

admin
December 13, 2019 9:12 pm
Link Copied!

আশাশুনি প্রতিরোধ : আশাশুনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) আশাশুনি সদর দূর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন তারক চন্দ্র সানা, বাইবেল পাঠ করেন তুষার দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিশ্বজিত সাধু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্রী বিশ্বনাথ ঘোষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রী স্বপন কুমার শীল। শ্রী নিত্যানন্দ আমিন। বাবু নীলকণ্ঠ সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শম্ভুজিৎ মন্ডল, অসীম বরণ চক্রবর্তী, দীপঙ্কর সরকার, সুধাংশু শেখর, শিবপদ গাইন, বাসুদেব শিং, প্রদ্যুৎ ঘোষ, জয়দেব বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মি. পিউলিপ গাজী, দীপঙ্কর কুমার মন্ডল, শ্রী মাধন ব্যানার্জী, শ্রী রবীন্দ্র নাথ সরকার, শ্রী মনিন্দ্র নাথ মন্ডল, অমৃত কুমার সানা। আলোচনা সভা শেষে অধ্যাপক সুবোধ চক্রবর্তীকে সভাপতি ও দীপঙ্কর কুমার মন্ডলকে সেক্রেটারি করে ৭১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।