ঢাকাFriday , 13 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুর বড় বাজারে প্রবীণ ব্যবসায়ী ইদ্রিস আলী আর নেই

admin
December 13, 2019 9:49 pm
Link Copied!

শহরের নবারুন স্কুল মোড় এলাকার বাসিন্দা সুলতানপুর বড় বাজারের প্রবীণ ব্যবসায়ী মো: ইদ্রিস আলী (৭৭) আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি… রাজেউন)। শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুম্মা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে কামালনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জামিআ ইসলামিয়া দারুল উলুম খাদিমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার মাওলানা হাফেজ ওসামা, সুলতানপুর বড় বাজার সমিতির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন বড় বাজার মসজিদের ইমাম আব্দুল খালেক। তিনি বৃহত্তর খুলনা জেলার প্রথম প্রকাশিত গেজেটভূক্ত শতবর্ষী পত্রিকা “মসজেদ”র প্রকাশক জনাব গোলাম রহমান’র এর নাতি। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।