শ্যামনগর অফিস: শ্যামনগরে ওসি’র সাথে নওয়াবেঁকীর ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১২ ডিসেম্বর)সন্ধ্যা ৭টায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মে: নাজমুল হুদার কার্যালয়ে নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত স্থায়ী কমিটির সদস্য মো: হাবিবুল্লাহ এর নেতৃত্বে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওয়াবেঁকী বাজারে মাদক দ্রব্যসহ সকল অপ দ্রব্য যাতে কেউ বেচা-কেনা করতে না পারে এবং সরকার বিরোধী কোন কার্যকলাপ সংঘটিত না হয় সে বিষয়ে মতবিনিময় সভার আলোচনায় স্থান পায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
